Skip to main content

Posts

নতুন মৃত্যুবরণকারীদের দুজন ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে যে নতুন  পাঁচজন মৃত্যুবরণ করেছেন তাঁদের দুজন ঢাকার। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনলাইনে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এতে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন। ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো পাঁচজন। এঁদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৭। ফ্লোরা জানান, সর্বশেষ মৃত্যুবরণকারীদের পাঁচজনের চারজন পুরুষ এবং একজন নারী। তাঁদের দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ জনের মধ্যে এবং ষাটোর্ধ দুজন।

তিনটি ওষুধ করোনা চিকিৎসার জন্য অনুমোদন পেলো দক্ষিণ কোরিয়ায়

করোনার চিকিৎসা ভ্যাকসিন বা ওষুধ বানাতে তোড়জোড় চলছে বিশ্ব জুড়ে। এরই মধ্যে ৩ টি ওষুধ করোনার চিকিৎসা করার জন্য অনুমোদিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনা আক্রান্ত রোগীদের উপর পরীক্ষামূলক ওষুধের ব্যবহার করা হয়েছে। ১০ টিরও বেশি রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ মন্তণালয় ওষুধের নাম প্রকাশ করেছে যার মাধ্যমে সারবে করোনা।  জিভি1001 যা অ্যালজাইমার নামক অসুখের জন্য ব্যবহার করা হয়। গেল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে দুজন করোনা আক্রান্ত রোগীকে এই ওষুধ দেওয়া হয়। এছাড়া অ্যান্টি-ইনফ্ল্যামেশন, অ্যান্টি-অক্সিডেশন এবং সেলুলার প্রতিরক্ষামূলক হিসেবেও এই ওষুধটি কাজ করতে পারে।  তবে সরকার ওষুধ তিনটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে এই নয় যে, এর নিরাপত্তা ও সুরক্ষা শতভাগ প্রমাণিত হয়েছে। এদিকে মহামারী করোনার তিনটি পরীক্ষামূলক ওষুধ তৈরি করেই ওষুধ শিল্পের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না হাসপাতালটি। ওষুধটি  বিশেষ রোগীদের প্রয়োগের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট এবং বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। এর পরে চারটি হাসপাতালের সাতজন রোগীর উপর প্রয়োগ করা হয়...

বিদ্যুৎ-ব্যাটারি ছাড়াই চলবে ভেন্টিলেটর, বাঁচবে করোনা রোগীদের প্রাণ!

অ- অ অ+ মহামারি করোনা সংকটে বিশ্ব। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে জরুরি ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তবে এবার করোনা রোগীদের জন্য সুখবর নিয়ে এলো মার্কিন কম্পানি জেরক্স। তারা বিদ্যুৎ ছাড়াই চলবে, ব্যাটারিও লাগবে না, দ্রুত অক্সিজেন পৌঁছে দেবে রোগীর শরীরে এমন পোর্টেবল ভেন্টিলেটর বানাচ্ছে। ভোরটান মেডিক্যাল ফার্মের সঙ্গে যৌথ উদ্যোগে এই ভেন্টিলেটর 'গো-২-ভেন্ট' বিপুল পরিমাণে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জেরক্স। মেকানিক্যাল ভেন্টিলেটরের অভাব রয়েছে বিশ্বজুড়েই। ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পোর্টেবল ভেন্টিলেটরও হাতে গোনা। সহজে ব্যবহার করা যাবে এমন পোর্টেবল ভেন্টিলেটর তৈরি শুরু করেছে বিশ্বের নানা টেকনিক্যাল ফার্ম। সেই কাজে এবার এগিয়ে এলো জেরক্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইসোলেশন ওয়ার্ডগুলিতে যখন বহু রোগীর ভিড় থাকবে তখন সহজেই এই পোর্টেবল ভেন্টিলেটর ব্যবহার করা যাবে, তবে 'গো-২-ভেন্ট' ডিসপোজেবল। একবার ব্যবহারের পরে বাতিল করতে হবে। জেরক্সের চিফ টেকনোলজি অফিস...

প্রথম ভ্যাকসিন টেস্ট যুক্তরাষ্ট্রে

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় প্রথম ভ্যাকসিন টেস্ট শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গতকাল ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মান্যান্ট রিসার্চ সেন্টারে বহুল কাক্সিক্ষত এ ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সফল হলে এ ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর লাগতে পারে। সূত্র এপি, রয়টার্স, বিবিসি। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের অর্থায়নে মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের এ পরীক্ষা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছেন কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। তাদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে। করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৬ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬০৫। বিশ্বজুড়ে বিনোদন অঙ্গনের ওপর আঘাত হানছে করোনাভাইরাস। এ অবস্থায় বলিউডে প্রায় সব শুটিং বন্ধ রাখা হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে রানী দ্বিতীয় এলিজাব...

হাত ধোয়ার পর ত্বকের যত্ন

বারবার ধোয়ার কারণে হাতের ত্বক শুষ্ক বোধ হলে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত অ্যাল্কোহল ভিত্তিক পরিষ্কারক বা সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী হাত ধুতে হবে। এর পাশাপাশি ত্বকের যত্নের দিকেও খেয়াল রাখতে হবে। বার বার হাত ধোয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। চিকিৎসা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বার বার হাত ধোয়ার পরে ত্বকের অভ্যন্তরীণ অবস্থা অনুযায়ী যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল। ময়েশ্চারাইজার ব্যবহার: প্রতিনিয়ত সাবান ও অ্যাল্কোহল ভিত্তিক পরিষ্কারক ব্যবহার করার কারণে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। সাবান ত্বকে খসখসে, লালচেভাব এবং হাতে জ্বলুনি সৃষ্টি করতে পারে। যাদের ত্বক ভালো এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই হাত ধোয়ার পরে প্রতিবার ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। সাবানের বিকল্প: ‘অ্যান্টিব্যাক্টেরিয়াল’ উপাদান সমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বককে আক্রমিত হওয়া থেকে বাঁচায়। কিছু কিছু উপাদ...

গ্লিটজ করোনাভাইরাস: ২ এপ্রিল পর্যন্ত সব সিনেমা হল বন্ধ

ফাইল ছবি দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সব প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেল। চলচ্চিত্র প্রদর্শক সমিতি ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সতর্ক থাকতেই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ইতোমধ্যে দেশের সব সিনেমা হলের মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সভাপতি কাজী শোয়েব রশিদ, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এদিন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর। বিষয়টি বিবেচনায় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি...

জ্বর হওয়ায় আরও চার ইতালিফেরত গাজীপুর থেকে ঢাকায়

’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কলাপসিবল গেইট ভেঙে বেরিয়ে আসা বিক্ষোভরত প্রবাসীদের মূল ফটকের ভেতর দেখা যাচ্ছে। শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় ‘অধিকতর পর্যবেক্ষণের জন্য’ আরও চার ইতালি প্রবাসীকে গাজীপুরের কোয়ারেন্টিন থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে গাজীপুর মহানগরের পূবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ থেকে ওই চারজনকে ঢাকার উত্তরাস্থ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে রোববার ওখান থেকে জ্বর অনুভূত হওয়াও চারজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। গত ১৪ মার্চ রাতে ইতালি ফেরত ৪৮ জন প্রবাসীকে এই কেন্দ্রে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আটজনকে ঢাকায় পাঠানোয় সেখানে এখন ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে রইলেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন, মেঘডুবি হাসপাতালে স্থাপিত কোয়ারেন্টিন ছাড়াও গাজীপুর সদর উপজেলায় তিনজন এবং শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় একজন করে মোট পাঁচজন প্রবাসী ‘হোম-কোয়ারেন্টিন’-এ রয়েছেন । তাদেরকে নজরদ...