Skip to main content

নতুন মৃত্যুবরণকারীদের দুজন ঢাকার


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে যে নতুন  পাঁচজন মৃত্যুবরণ করেছেন তাঁদের দুজন ঢাকার।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অনলাইনে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এতে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো পাঁচজন। এঁদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৭।
ফ্লোরা জানান, সর্বশেষ মৃত্যুবরণকারীদের পাঁচজনের চারজন পুরুষ এবং একজন নারী। তাঁদের দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ জনের মধ্যে এবং ষাটোর্ধ দুজন।

Comments