Skip to main content

Posts

প্রথম ভ্যাকসিন টেস্ট যুক্তরাষ্ট্রে

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় প্রথম ভ্যাকসিন টেস্ট শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গতকাল ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মান্যান্ট রিসার্চ সেন্টারে বহুল কাক্সিক্ষত এ ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সফল হলে এ ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর লাগতে পারে। সূত্র এপি, রয়টার্স, বিবিসি। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের অর্থায়নে মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের এ পরীক্ষা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছেন কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। তাদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে। করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৬ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬০৫। বিশ্বজুড়ে বিনোদন অঙ্গনের ওপর আঘাত হানছে করোনাভাইরাস। এ অবস্থায় বলিউডে প্রায় সব শুটিং বন্ধ রাখা হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে রানী দ্বিতীয় এলিজাব...

হাত ধোয়ার পর ত্বকের যত্ন

বারবার ধোয়ার কারণে হাতের ত্বক শুষ্ক বোধ হলে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত অ্যাল্কোহল ভিত্তিক পরিষ্কারক বা সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী হাত ধুতে হবে। এর পাশাপাশি ত্বকের যত্নের দিকেও খেয়াল রাখতে হবে। বার বার হাত ধোয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। চিকিৎসা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বার বার হাত ধোয়ার পরে ত্বকের অভ্যন্তরীণ অবস্থা অনুযায়ী যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল। ময়েশ্চারাইজার ব্যবহার: প্রতিনিয়ত সাবান ও অ্যাল্কোহল ভিত্তিক পরিষ্কারক ব্যবহার করার কারণে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। সাবান ত্বকে খসখসে, লালচেভাব এবং হাতে জ্বলুনি সৃষ্টি করতে পারে। যাদের ত্বক ভালো এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই হাত ধোয়ার পরে প্রতিবার ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। সাবানের বিকল্প: ‘অ্যান্টিব্যাক্টেরিয়াল’ উপাদান সমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বককে আক্রমিত হওয়া থেকে বাঁচায়। কিছু কিছু উপাদ...

গ্লিটজ করোনাভাইরাস: ২ এপ্রিল পর্যন্ত সব সিনেমা হল বন্ধ

ফাইল ছবি দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সব প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেল। চলচ্চিত্র প্রদর্শক সমিতি ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সতর্ক থাকতেই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ইতোমধ্যে দেশের সব সিনেমা হলের মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সভাপতি কাজী শোয়েব রশিদ, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এদিন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর। বিষয়টি বিবেচনায় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি...

জ্বর হওয়ায় আরও চার ইতালিফেরত গাজীপুর থেকে ঢাকায়

’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কলাপসিবল গেইট ভেঙে বেরিয়ে আসা বিক্ষোভরত প্রবাসীদের মূল ফটকের ভেতর দেখা যাচ্ছে। শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় ‘অধিকতর পর্যবেক্ষণের জন্য’ আরও চার ইতালি প্রবাসীকে গাজীপুরের কোয়ারেন্টিন থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে গাজীপুর মহানগরের পূবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ থেকে ওই চারজনকে ঢাকার উত্তরাস্থ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে রোববার ওখান থেকে জ্বর অনুভূত হওয়াও চারজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। গত ১৪ মার্চ রাতে ইতালি ফেরত ৪৮ জন প্রবাসীকে এই কেন্দ্রে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আটজনকে ঢাকায় পাঠানোয় সেখানে এখন ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে রইলেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন, মেঘডুবি হাসপাতালে স্থাপিত কোয়ারেন্টিন ছাড়াও গাজীপুর সদর উপজেলায় তিনজন এবং শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় একজন করে মোট পাঁচজন প্রবাসী ‘হোম-কোয়ারেন্টিন’-এ রয়েছেন । তাদেরকে নজরদ...

করোনাভাইরাস: ভিসার মেয়াদ ৩ মাস বাড়াতে পারবে বিদেশিরা

Previous Next করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিমান চলাচল বন্ধের মধ্যে বাংলাদেশে থাকা বিদেশিরা চাইলে ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “যেসব বিদেশি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা যদি তাদের থাকার মেয়াদ বাড়াতে চান, তাহলে প্রয়োজন বোধে তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হবে।” যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে ৩১ মার্চ পর্যন্ত আগমন বন্ধ করার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কূটনৈতিক পাসপোর্ট এবং বিদেশি সংস্থার ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বাংলাদেশ থেকে কেউ চাইলে ইউরোপে যেতে পারবে।” রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস নিয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে ‍উদ্বেগের কথা জানান বিদেশি কূটনীতিকরা। এক্ষেত্রে বাংলাদেশে থাকা বিদেশিদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন মোমেন। একইসঙ্গে বিদেশে বাংলাদেশি কূটনীতিকদের সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ”আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের কাছে সহ...

করোনা ভাইরাস জয়ের পথে চীন!

করোনা ভাইরাস জয়ের পথে চীন। গত ২৪ ঘণ্টায় চীনের মূল ভূখণ্ডে মাত্র আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে সাতজন মারা গেছেন। এর মধ্যে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে মারা গেছেন ছয়জন। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে গতকাল বৃহস্পতিবার এক অঙ্কের ঘরে নেমে আসে আক্রান্তের সংখ্যা।করোনা ভাইরাস জয়ের আভাস ইতিমধ্যে দিয়ে রেখেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন। এ নিয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে করোনা ভাইরাসের মহামারী কেটে গেছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। এরপর চীনে বাড়তে থাকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।এরপর অবরুদ্ধ করে দেয়া হয় করোনা ভাইরাসে উৎপত্তিস্থল হুবেই প্রদেশসহ চীনের বিভিন্ন শহর।করোনা ভাইরাস প্রতিরোধে বেশ কয়েকটি অস্থায়ী হাসপাতাল বানায় চীন। সম্প্রতি করোনা আক্রান্ত রোগী কমে যাওয়ায় সেই সব অস্থায়ী...

করোনা: বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার রোগী

প্রতীকী ছবি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বের প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ।এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৪ হাজার৭শ মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে আরো বলা হয়, মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। আর আক্রান্তদের শরীরে জ্বর এবং সর্দির উপসর্গ পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ করোনা ভাইরাসে উৎপত্তি হয়। চীনের মূল ভূখণ্ড...